অভিষেক পিটার


সংক্ষিপ্ত জীবনবৃত্তান্তঃ 

অভিষেক পিটার একজন প্রাক্তন হিন্দুধর্মাবলম্বী ও বাঙালি ব্লগার। ২০১০ সালে প্রভু যীশু খ্রীষ্টের ঐশ আহ্বানে সাড়া দিয়ে খ্রীষ্টধর্ম সম্বন্ধে ধর্মতাত্ত্বিক ও ভিত্তিমূলক পড়াশুনা শেষ করার পর, খ্রীষ্ট প্রতিষ্ঠিত প্রৈরিতিক ক্যাথলিক মণ্ডলীতে আনুষ্ঠানিক ভাবে দিক্ষাস্নান গ্রহণ করেন। বর্তমানে তিনি একজন স্বতন্ত্র খ্রীষ্টীয় গবেষক ও বাণীপ্রচারক, এবং একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত। খ্রীষ্টের পবিত্র মঙ্গলসমাচার প্রচারের সাথে সাথে তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব, নৈতিকতা, জীবন দর্শন ও জীবন শৈলীর বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনা, চর্চা ও লেখালিখি করে থাকেন।

 

জন্ম সময় ও স্থানঃ 

২৭/০৪/১৯৯৩ (বর্ধমান, পশ্চিমবঙ্গ)

 

বংশগত প্রেক্ষাপটঃ
 বাঙালি হিন্দু

 

ধর্মঃ 

ক্যাথলিক

 

মাতৃভাষাঃ 

বাংলা


পড়াশুনা ও বেড়ে ওঠাঃ 

হুগলী, পশ্চিমবঙ্গ

 

শিক্ষাগত প্রেক্ষাপটঃ 

বাংলা ভাষা ও সাহিত্যে সাম্মানিক উপাধি (Honors)

 

প্রযুক্তিগত শিক্ষাঃ 

Advance Diploma in Hardware & Network Administration (IT), Certified Windows Network & System Administrator

 

ধর্মতাত্ত্বিক শিক্ষাঃ
 তুলনামূলক ধর্ম ও দর্শন - হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদী ধর্ম, খ্রীষ্ট ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম এবং অন্যান্য। খ্রীষ্ট মণ্ডলীর প্রাচীন ইতিহাস, খ্রীষ্টীয় আইন ও আদি পিতাদের খ্রীষ্টীয় দর্শনের পাণ্ডুলিপি।


মনস্তাত্ত্বিক ব্যক্তিত্বঃ
 INTJ (Introvert) - এটি হলো মাইয়ার্স-ব্রিগস টাইপ ইন্ডিকেটর (MBTI) অনুযায়ী ১৬টি ব্যক্তিত্বের ধরনের মধ্যে একটি, যার বাংলা অর্থ অন্তর্মুখী, স্বজ্ঞাত, যৌক্তিক ও বিচারশীল (Architect বা স্থপতি)।

 

পছন্দের দার্শনিকঃ 

সাধু অগাস্টিন (Saint Augustine of Hippo), সাধু থমাস অ্যাকুইনাস (Saint Thomas Aquinas), সাধু আনসেলম (Saint Anselm of Canterbury), জন ডানস স্কোটাস (John Duns Scotus), রেনে দেকার্ত (René Descartes), ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal), জি. কে. চেস্টারটন (G. K. Chesterton), গটফ্রিড লাইবনিজ (Gottfried Leibniz), সোরেন কির্কেগার্ড (Søren Kierkegaard), অ্যারিস্টটল (Aristotle), প্লেটো (Plato), সি. এস. লুইস (C. S. Lewis) এবং আলভিন প্ল্যান্টিঙ্গা (Alvin Plantinga)